Join Co-Founder

বাংলাদেশের অ্যামাজন
আমরা বানাবো

নাম:
এটা স্ট্রাগলারদের ই-কমার্স

আমার পকেটে টাকা নাই। অফিস নাই। বেতন দেয়ার ক্ষমতা নাই।
কিন্তু স্বপ্ন আছে। আগুন আছে। আর ১০ জন পাগল লাগবে।

আমি Co-Founder হতে চাই
OUR VISION

শুধু Online Shop নয়।
একটি বড় E-Commerce Ecosystem

হবে আমাদের মূল E-Commerce Platform। সময়ের সাথে সাথে Marketplace, Food & Grocery, Technology, Logistics এবং আরও নতুন Business Vertical তৈরি করার লক্ষ্য থাকবে।

আমরা জানি — বড় কোম্পানি একদিনে তৈরি হয় না। তাই শুরু থেকেই আমরা Customer, Technology এবং Community — এই তিনটি শক্তির ওপর ভিত্তি করে ধীরে ধীরে এগোতে চাই।

🌍 GLOBAL VALUATION TARGET

Long-Term Vision

৳৫০,০০০ কোটি+

বাংলাদেশ থেকে শুরু করে ধীরে ধীরে গ্লোবাল মার্কেটে বিস্তৃত একটি E-Commerce Group গড়ে তোলার সম্ভাব্য Valuation Target — শুধু দেশীয় মার্কেট নয়।


*এটি একটি দীর্ঘমেয়াদি স্বপ্ন/target — কোনো guaranteed valuation, return বা success-এর প্রতিশ্রুতি নয়।

৩ বছরের প্ল্যান

বছর ১

টাইটেল: ই-কমার্স
লাখ লাখ মানুষের শপিং হবে

বছর ২

টাইটেল: সাম্রাজ্য
গ্রোসারি+এজেন্সি + কুরিয়ার আলাদা ব্র্যান্ড

বছর ৩

টাইটেল: বিপ্লব
১০ জন স্ট্রাগলার, ১০ জন গর্বিত মালিক। এইটাই হবে বাংলাদেশের অ্যামাজন

১০টা চেয়ার
কো-ফাউন্ডার অফার

৫% শেয়ার + ফ্রি স্কিল + সার্টিফিকেট

🚀 ভবিষ্যৎ সুযোগ: ই-কমার্স মার্কেটপ্লেসের পাশাপাশি গ্রোসারি, এজেন্সি ও কুরিয়ার — আমাদের নতুন প্রতিটি ভার্টিকালে আপনি স্বয়ংক্রিয়ভাবে ফাউন্ডার হিসেবে যুক্ত থাকবেন।
যোগ্যতা

এই কাজগুলো জানেন? অথবা শিখতে রাজি?

এটা আমাদের নিজেদের স্ট্রাগল প্ল্যাটফরম — আমরা নিজেরাই তৈরি করবো, নিজেরাই বড় করবো, নিজেরাই ব্র্যান্ডিং করবো, নিজেরাই কোটি টাকার মার্কেট বানাবো। তাই নিচের বিষয়গুলোর মধ্যে কমপক্ষে একটার উপর ধারণা থাকতে হবে, বা শেখার আগ্রহ থাকতে হবে।

Digital মার্কেটিংGoogle Ads, Facebook Ads
SEO ও কনটেন্ট রাইটিংগুগলে র্যাংক করানোর দক্ষতা
Video Editing ও ডিজাইনরিলস, পোস্টার, কনতেন্ট
Web Developmentসাইট, ল্যান্ডিং পেজ
App Developmentমোবাইল অ্যাপ
সেলস ও কাস্টমার হ্যান্ডলিংকাস্টমারের সাথে কথা বলার দক্ষতা
⚠️ শর্ত পড়ুন
এখানে সবাইকে দরকার নেই। উপরের এই কাজগুলোর অন্তত একটা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, বা আপনি শেখার জন্য সত্যিকার আগ্রহী হন, তাহলেই শুধু আপনি এই টিমে আবেদন করুন। কেননা এটা শুধু টাকা দেওয়ার ইভেন্ট নয়, বরং সবাইকে মিলে হাতে-কলমে কাজ করে এই প্ল্যাটফরম দাঁড় করাতে হবে।

কোম্পানির ব্র্যান্ডকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে প্রতিদিন কমপক্ষে ২ ঘণ্টা সময় দেওয়ার সদিচ্ছা ও কাজ করার আন্তরিক আগ্রহ থাকা বাধ্যতামূলক — এই শর্ত পূরণ না হলে আবেদন বিবেচনা করা সম্ভব হবে না।
🔥 এই টিম কাদের জন্য? যাদের রাতে সহজে ঘুম আসে না — বুকভরা স্বপ্ন নিয়ে যারা পাশ ফেরেন। যারা প্রতিদিন নিজের মনকে প্রশ্ন করেন, "আমাকে কিছু একটা করতেই হবে" — শুধু তারাই এই টিমের একজন। আপনি যদি সেই স্বপ্নবাজদের একজন হন, যার ঘুমের চেয়ে স্বপ্নটাই বড় — আসুন, একসাথে নাম লেখাই ইতিহাসে।

⚠️ একটা কথা স্পষ্ট করে বলে রাখছি: শুধু কম্পিউটার আর টেবিল-চেয়ারে বসে কাজ করলেই এখানে চলবে না। প্রয়োজন হলে সরাসরি ফিল্ডে নামতে হবে, প্রোডাক্ট সোর্সিং/রিচার্জ করতে হবে, সরেজমিনে ঘুরে মার্কেট যাচাই করতে হবে — প্রয়োজনে জুতোর তলা ক্ষয়ে ফেলে হলেও ব্যবসার স্বার্থে যা করা দরকার তাই করতে হবে। এখানে “এটা আমার কাজ নয়” বলার সুযোগ নেই।
ইক্যুইটি স্ট্রাকচার

১০০% শেয়ার — কে কত পাবে, পুরোপুরি স্বচ্ছ

এখানে কারো "গোপন শেয়ার" নেই। কে কী দায়িত্ব নিচ্ছেন, তার ভিত্তিতে কে কত শতাংশ মালিকানা পাবেন — পুরো হিসাবটা শুরু থেকেই সবার সামনে খোলাখুলি।

15% 15% 50% 14% 3% 3%
১ জন
১৫%
চিফ ড্রিমার (Founder & CEO)

পুরো ভিশন, স্ট্র্যাটেজি ও দিক-নির্দেশনার দায়িত্বে।

🔒 নির্ধারিত (আর পরিবর্তন হবে না)
২ জন × ৭.৫%
১৫%
সিনিয়র কো-ফাউন্ডার (Senior Co-Founder)

প্রতিষ্ঠাতার পাশে থেকে অপারেশন ও এক্সিকইউশন সামলাবেন।

🔒 নির্ধারিত (আর পরিবর্তন হবে না)
১০ জন × ৫%
৫০%
কো-ফাউন্ডার (Co-Founder)

যারা প্রথম দিন থেকে হাতে-কলমে বিল্ড করবেন — কোম্পানির আসল ভিত্তি, তাই সবচেয়ে বড় ভাগ তাদেরই।

🟢 চলমান — এখনো জয়েন করা যাচ্ছে
৭ জন × ২%
১৪%
বিল্ডার (Core Team)

ডে-টু-ডে কাজ চালিয়ে ব্র্যান্ডকে সামনে এগিয়ে নেবেন।

🟢 চলমান — এখনো জয়েন করা যাচ্ছে
রিজার্ভড
৩%
ভবিষ্যৎ এমপ্লয়ী পুল (Future ESOP)

ভবিষ্যতে যারা টিমে যোগ দেবেন, তাদের জন্য সংরক্ষিত।

🔒 সংরক্ষিত (ভবিষ্যতের জন্য)
রিজার্ভড
৩%
সমাজ কল্যাণ তহবিল (Charity Fund)

সমাজে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি — লাভের একটা অংশ সবসময় মানুষের জন্য।

🔒 সংরক্ষিত (পরিবর্তন হবে না)
🧡 আমরা ২০ জন মালিক, আমরাই ২০ জন কর্মচারী। এখানে কেউ শুধু বসে বসে লাভ নেবে না — যিনি শেয়ার পাচ্ছেন, তিনিই আবার কাজও করছেন। মালিকানা আর পরিশ্রম, দুটোই একসাথে।
⚖️ ভোটিং স্ট্রাকচার: ইক্যুইটি শতাংশ যা-ই হোক, সিদ্ধান্ত গ্রহণে Founder-এর ভোট ওজন থাকবে মোট ভোটের ৫০%, এবং বাকি সব শেয়ারহোল্ডার মিলে (নিজ নিজ ইক্যুইটি অনুপাতে) বাকি ৫০%। যেকোনো সিদ্ধান্ত পাশ হতে ন্যূনতম ৫০%+১ ভোট প্রয়োজন হবে।

*চূড়ান্ত শতাংশ ও শর্তাবলী আইনগত Shareholders' Agreement স্বাক্ষরের সময় নির্ধারিত হবে। উপরের হিসাব একটি প্রাথমিক কাঠামো, দর-কষাকষির বিষয় নয়, বরং স্বচ্ছতার জন্য প্রকাশ করা হলো।

বিনিয়োগ

৫০০–১০০০ টাকা কোথায় যাচ্ছে?

শর্ত ১টাই: প্রফিট না আসা পর্যন্ত প্রতি মাসে ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা জমা দিতে হবে। এই পরিমাণ এখনো চূড়ান্ত নয় — এটি একটি প্রস্তাব মাত্র, সবাই মিলে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এইটাই আমাদের "স্ট্রাগল ফান্ড" — আর এটার পুরো হিসাব ১০০% স্বচ্ছ।

এই টাকা কোথায়, কীভাবে খরচ হবে?

৩ জন পাগল। ১ টা স্বপ্ন।

৩ জন পাগল। ১ টা স্বপ্ন।

স্বপ্নটা আমাদের অনেক পুরনো। এবার লক্ষ্য একটাই — একসঙ্গে ইতিহাস গড়া।

আপনি কি ১০ জনের ১ জন?

আমরা খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করব

আমাদের সাথে জয়েন করুন